Saturday, June 28, 2014
মিথ্যা নাম কুড়ালেন মেহেরপুর এর মেয়র
গত ২৩ জুন মেহেরপুর এর একটি অন লাইন দৈনিক এ দেখা যায় যে " মেহেরপুর পৌরসভার ওয়েভ পোর্টাল উদ্বোধন " শিরনামে একটি খবর প্রকাশ হয় , এবং ছবিতে দেখা যায় মেয়র ল্যাপটপ এ ক্লিক করে ওয়েভসাইট চালু করছেন । কিন্তু যে ওয়েবসাইট টি উদ্বোধন হল সংবাদ টি তে সেই ওয়েবসাইট এর নাম উল্লেখ করা হয় নাই । পরে মেয়র এর ওয়েব পেজ এর মাধ্যমে ওয়েভ পোর্টাল এর নাম জানতে চাইলে " meherpursadar.meherpur.gov.bd " টি দেন । কিন্তু সাইট টি প্রবেশ করলে দেখা যায় সেটি বাংলাদেশ সরকার এর একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম ও বেসিস (a2i) তৈরী করা এবং অনেক পুরানো যা প্রতিটি জেলাতে সরকার অনেক আগেই বানিয়েছেন যা নতুন করে উদ্বোধন এর কিছু নেই ।শুধু নতুন করে নাম নিলেন মেয়র ।



