.

Monday, October 23, 2017

মেহেরপুর জেলার রোভার স্কাউট পর্ব -১

১৯৯৭ সালের ২২ অক্টোবর রাতে মেহেরপুর থেকে রোভার স্কাউটের একটি দল ৭ম রোভার মুট ও ৯ম এশিয়া প্যাসিফিকে অংশ নেয়ার জন্য সিলেটের লাক্কাতুড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দেন। পর দিন ২৩ অক্টোবর ভোরের দিকে রোভার সদস্যদের বহনকারী বাসটি ঢাকার অদূরে মানিকগঞ্জের ধামরাই এলাকায় সড়ক দূর্ঘটনার কবলে পড়লে ৫ রোভার সদস্য নিহত হয়। এরা হলেন মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার অবসর প্রাপ্ত শিক্ষক সফিউদ্দিন আহমেদ ছেলে শহীদ রোভার জাভেদ ওসমান, শহিদুল ইসলাম ছেলে শহীদ রোভার মনিরুল, নীলমনিহল পাড়ার মোয়াজ্জেম হোসেন –এর ছেলে শহীদ রোভার মাসুম, সদর উপজেলার উজুলপুর গ্রামের আলী হোসেন-এর ছেলে শহীদ রোভার মাহফুজুর রহমান ও মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের মরহুম মুন্সি মোঃ হেলাল উদ্দিন মাষ্টারের ছেলে শহীদ রোভার এস এন আমিনুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যু রবন করেন। শহীদ রোভার আমিনুলের ভাই শিক্ষক মোকাদ্দেস হোসেনের দাবি তার ভাইয়ের নামে যেকোন সড়কের নাম করণ করতে হবে। তিনি বলেন,অন্য ৪ জন শহীদ  রোভারের নামে মেহেরপুরের ৪টি সড়কের নাম করণ করা হয়েছে। তার ভাইয়ের নামে সড়কের নাম করণ বাকি আছে। এ দাবি পূরুন হয়ে তার পরিবার সান্তনা পাবে। তাদের স্মরণে মেহেরপুর  কাজী নজরুল শিক্ষা মঞ্জিল এ নির্মিত হয় এই স্কাউট সৃতিসৌধ ।
রোভার স্কাউট সৃতিসৌধ, মেহেরপুর ।