.

Wednesday, March 27, 2019

সদর এ অ্যাড. ইয়ারুল ইসলাম, মোমিনুল ইসলাম এবং আফরোজা খাতুন নির্বাচিত


মেহেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  অ্যাড. ইয়ারুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা খাতুন (হাঁস) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। 
এবং ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম (মাইক) নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী মোমিনুল ইসলাম (মাইক) ২৮১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল হান্নান (বাল্ব) পেয়েছেন ১৫২৭৫ ভোট। এছাড়া মতিয়ার রহমান (চশমা) পেয়েছেন ১৩৩৮৩ ভোট। 
অন্যান্য প্রার্থীদের মধ্যে আনারুল ইসলাম (টউবয়েল) ১০৯৩ ভোট, মাসুদ রানা (তালা) ১০০১ ভোট, নিশান সাবের (পালকি) ৯১১ ভোট, সহিদুজ্জামান সুইট (টিয়া) ৩৪১ ভোট, রাশেদুজ্জামান রাশেদ লতিফ (উড়োজাহাজ) ৩৬৩ ভোট পেয়েছেন।