Saturday, September 7, 2019
মালিক মীর সউদ আলী চন্দন (৫৮) আর নেই
মেহেরপুরের সময় টিভির জেলা প্রতিনিধি, বিশিষ্ট সংঙ্গীত শিল্পি ও মীর স্টুডির মালিক মীর সউদ আলী চন্দন (৫৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার কিছুক্ষণ আগে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মীর সউদ আলী চন্দন হোটেলবাজারের বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মরহুম মীর মোজাফফর আলীর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্যা গুনাগ্রাহী রেখে গেছেন।
মীর সউদ আলী চন্দন প্রায় একযুগ ধরে সাংবাদিকতা পেশায় কর্মরত ছিলেন। প্রথমে তিনি ঢাকা থেকে প্রকাশিত আমাদের সময় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তিতে অর্থনিতি প্রতিদিন নামের আরো একটি দৈনিকে কাজ করেন। সময় টিভির শুরু থেকে তিনি মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।




