Friday, June 27, 2014
মেহেরপুরে রিপন হত্যার বিচার দাবি
মেহেরপুরে রিপন হত্যার বিচার দাবিমেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে সোমবার চাঞ্চল্যকর যুবলীগ নেতা ও প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে নিহত রিপনের স্ত্রী রম্নমানা আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, রিপন মৃত্যুর আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের উপস্থিতিতে এই মামলার আসামিদের বিরম্নদ্ধে জবানবন্দি দেয়ার পরেও আসামিদের বিরম্নদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একটি প্রভাবশালী মহল এই মামলাটি বিভ্রানত্দি করার চেষ্টা করছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না। এই মামলার কয়েকজন আসামী আটক হলেও জামিনে মুক্তি পেয়ে তারা আমাদের পরিবারকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন, আমি এই মামলার সু বিচারের জন্য প্রধানমন্ত্রীর হসত্দৰেপ কামনা করছি।



