Sunday, June 29, 2014
বাইসাইকেলে দেশ পরিভ্রমণকারী
মেহেরপুর সরকারি কলেজের দুই ছাত্র বাইসাইকেলে পুরো বাংলাদেশ পরিভ্রমণের অংশ হিসেবে গতকাল সোমবার সকালে নওগাঁ অতিক্রম করেছে। বাংলাদেশের অভ্যুদ্বয়ে মুজিবনগরের গুরুত্বপূর্ণর্ ভূমিকা তুলে ধরে প্রচারণার অংশ হিসেবে তাদের এই দেশব্যাপী সাইকেল যাত্রা। ওই কলেজের বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র নূর ইসলাম ও মনিরুল ইসলাম গত ১২ মে মেহেরপুর থেকে তাদের যাত্রা শুরু করে। যাত্রা শুরু থেকে ৯০ দিনের মধ্যে তারা দেশের ৬৪ জেলা পরিভ্রমণ করবে বলে সাংবাদিবদের জানায়।
গত ১২ মে মেহেরপুর থেকে যাত্রা শুরু করে কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ হয়ে নওগাঁ এসে পৌঁছায় গত রোববার রাতে। গতকাল সোমবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে থেকে জয়পুরহাট জেলার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।