Thursday, June 26, 2014
মেহেরপুরে চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার আসামী পৌর মেয়র মতু’র হাইকোর্টের জামিন বাতিল
শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১
মেহের আমজাদ \ মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র হোটেল বাজারস্থ রাজধানী শপিং সেন্টারে গত ১ এপ্রিল শুক্রবার সন্ত্রাসীদের ছোড়া ভয়াবহ বোমা হামলায় নিহত যুবলীগ নেতা ও পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান রিপন হত্যা মামলার প্রধ্ন আসামী মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু’র হাইকোট থেকে ২য় বার নেয়া জামিন বাতিল করে হাইকোর্ট আগামী ৩ সপ্তাহের মধ্যে মেয়র মতুকে নিম্ন আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে । বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত এ খবর গত বুধবার (১৭ আগষ্ট) মেহেরপুর পৌছালে বহুল আলোচিত চাঞ্চল্যকর রিপন হত্যাকান্ড এবং এ মামলার প্রধান আসামী পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুকে নিয়ে আবারও গত কয়েক দিন থেকে মেহেরপুর টক আব দ্যা টাউনে পরিণত হয়েছে । এবং মেহেরপুরে গুঞ্জন উঠেছে মেয়র মতু কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে মেহেরপুর এসে আবারও পালিয়েছে । যুবলীগ নেতা ও মেহেরপুর পৌর প্যানেল মেয়র রিপন হত্যা মামলার প্রধান আসামী মেহেরপুর পৌর মেয়র মতু গত ১ এপ্রিল শুক্রবার বোমা হামলায় রিপন হত্যাকান্ড ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যায় বলে একাধিক সূত্র থেকে জানা যায় । পরে হাইকোর্ট থেকে জামিনের আবেদন করলে হাইকোর্ট ৪ মাসের জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হবার জন্য বললেও জামিনে থাকা এ মামলার আসামী পেীর মেয়র মতু’র জামিনের মেয়াদ গত ৪ অগস্ট শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হয়ে অর্থাৎ মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ব-শরীরে হাজির না হয়ে আসামী পৌর মেয়র মতু ২য় বারের মত হাইকোর্টের অন্য বেঞ্চ
থেকে ৩ মাসের জন্য জামিন নিয়ে ৪ মাস আত্ম গোপন করে থেকে অবশেষে গত ৯ আগষ্ট মঙ্গল বার বিকাল ৩-২৪ মিনিটে র্যাব-পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে পৌরসভা কার্যালয়ে এসে কিছু সময় মেয়রের আসনে ঐদিন বসেন। তবে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু ৯ আগষ্ট এলেন আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তা বেস্টনীর মধ্য দিয়ে মেহেরপুর। কিন্তু ৩ দিন মেহেরপুরে অবস্থান করে আবারও পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। রিপন হত্যাকান্ড মামলার প্রধান আসামী পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর হাইকের্টের জামিন বাতিল হযেছে কিনা এবং কড়া নিরাপত্তার বিষয়টি সম্পর্কে মেহেরপুর পুলিশ সুপার মোঃ শাহরিয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ সংক্রামত্ম কোন তথ্য বা চিঠি পত্র এখনো পাযনি। বর্তমান পৌর প্যানেল মেয়র (ভারপ্রাপ্ত মেয়র ) রিয়াজতুল্লাহ’র কাছে হাইকোটের জামিন বাতিল এবং নিম্ন আদালতে হাজির হবার নির্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন , আমি গতকাল থেকে শুনছি মেয়রের হাইকোর্টের জামিন বাতিল হয়েছে এবং হাইকোর্ট আগামী ৩ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে বলেছে। তিনি এক প্রশ্নের জবাবে আরো বলেন, মেয়র মেহরপুরে কবে আসবে না আসবে আমাকে বলে যায়নি এবং মেয়রের সঙ্গে এ বিষয়ে কোন কথা হয়নি। তবে আর যায় হোক চাঞ্চল্যকর রিপন হত্যা মামলা যেন মেহেরপুর শহরে টিপু হত্যাকান্ডর মামলা,বাবলু হত্যার মামলার মতো রহস্যময় হয়ে না ওঠে এবং এ হত্যাকান্ডের নেপথ্যের গডফাদার সহ প্রকৃত খুনিদের দৃষ্টামত্ম মূলক শাসিত্ম হোক এটা আশা করে মেহেরপুরের সচেতন মহল।