 |
| মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহম্মদ এর সাথে |
সময় কতো দ্রুতই না চলে যায়! আজ ২৩শে অক্টোবর। আমার জীবনে এক স্মরনীয় দিন। ১৯৯৭ সালের ২৩শে অক্টোবর তারিখে, আমরা(মেহেরপুর জেলার রোভার স্কাউট)যাচ্ছিলাম সিলেটে অনুষ্ঠিত জাতীয় রোভার মুটে অংশগ্রহনের জন্য। কিন্তু আমাদের পরিবাহিত বাসটি ঢাকার ধামরাই থানার জয়পুরা নামক স্থানে বিপরিত দিক থেকে আগত একটি ট্রাকের সাথে ধাক্কা মারে(ফজরের আযানের পর)। ফলে ৫জন রোভার স্কাউট(মেহেরপুর সরকারী কলেজের ২ জন, মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের ১ জন, মেহেরপুর শহরের মুক্ত রোভার ২ জন) সাথে সাথে মারা যায় এবং আমি ছিলাম সবথেকে গুরুতর আহত।আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ৩ মাস চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হয়েছিলাম। তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহম্মদ আমাকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়েছিলেন। আমার জ্ঞান ফেরে ৭৫ দিন পর(তার আগে কোমাতে)। তারপর আমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হয়েছে যেমন করে একটা সদ্য ভূমিষ্ট শিশু করে। কারণ তখন আমি হাঁটতে, কথা বলতে,লিখতে এমনকি মুখে হাত তুলে কোন কিছু খেতে পারতাম না। আমার সবথেকে বেশি আঘাত লেগেছিল মাথার বাম প্বার্শে এবং ডান হাটুঁতে।তখন আমি ছিলাম মেহেরপুর সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। মহান আল্লাহপাক তার অশেষ রহমত দিয়ে আমাকে আমার দ্বিতীয় জন্মে আবার শক্তি, জ্ঞান-বুদ্ধি দিয়েছেন । দেখতে দেখতে ২০ বছর অতিক্রান্ত হতে চলল। ৩ মাস পর কিছুটা সুস্থ হয়ে ঢাকা মেডিকেল থেকে যেদিন বাড়ি আসি তার কিছু ছবি ।
লেখক
ফারুক হোসেন ।